কুমিল্লার চান্দিনা উপজেলার কামারখোলা'য় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূ (২১)কে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে চান্দিনা থানার পুলিশ সদস্যরা। সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি চান্দিনা উপজেলার মাদারপুর গ্রাম থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা একদল বখাটে ব্যক্তিরা স্বামী - স্ত্রী দু'জনকে পথরোধ করে। চক্রটি প্রথমে স্বামীকে মারধর করে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে স্বামীর সামনে থেকে তুলে নিয়ে যায়।
অভিযোগ এসেছে যে,, সারা রাত ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোররাতে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে স্বামী তার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে চান্দিনা থানার পুলিশের নিকট সহায়তা চান।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫'টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ অভিযুক্তকে আটক করে। অন্যান্য আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তিরা হলেন-মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র আশিক, কামারখোলা গ্রামের আলমগীর হোসেন এর পুত্র তারেক, আলমাছের পুত্র আরিফ, জয়নাল মিয়ার পুত্র ইসমাইল, আটককৃতদের চান্দিনা থানার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








