সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৬:২৪

শেয়ার

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন নারী নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন নারী নিহত হয়েছেন।

সোমবার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।



banner close
banner close