আমানত ও পূর্ণ লভ্যাংশ ফেরত দেয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় পাঁচটি ব্যাংকে তালা দিয়েছেন আমানতকারীরা।
সোমবার সকাল থেকে একে একে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামি ব্যাংকে তালা দেন তারা।
এর আগে, সকাল থেকে আগ্রাবাদ এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। পরে মিছিল নিয়ে ইউনিয়ন ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের বের করে দিয়ে তালা দেন। পরে তারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে অবস্থান করে ব্যাংক কর্তৃপক্ষকে আমানত ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হলে চট্টগ্রামের সব শাখা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা।
এদিকে, বিক্ষোভের কারণে প্রভাব পড়ে ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন কার্যক্রমে। এর আগে গতকালও খাতুনগঞ্জে এই কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন:








