চট্টগ্রামের মিরসরাই উপজেলা-এ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান হৃদয়, মোঃ সৌরভ, মোঃ তোহা মিয়া (প্রকাশ তারেক), মোঃ এমরান হোসেন, আশরাফুল ইসলাম (মাগুরা সদর) এবং মোঃ হারুনুর রশীদ (ভূজপুর থানা)। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী— মোঃ ইনামুল হক (শামীম) ও মোঃ রবিউল হোসেন। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে নুর ইসলাম সাগরকে। বাকি সকলের বাড়ি জোরারগঞ্জ থানা এলাকায়।
পুলিশ সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ও সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ৬ জনের কাছ থেকে মোট ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি দুইজন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার এবং স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে
আরও পড়ুন:








