শনিবার

২৭ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১২:৪২

শেয়ার

পটুয়াখালীতে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালী শহরে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে পটুয়াখালী থানার থানাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালী পৌরসভার আরামবাগ এলাকার বাসিন্দা মহিবুল্লাহ রাসেল এবং ইটবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী হাসান সোহেল ওরফে ভাব সোহেল।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পটুয়াখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবার সহযোগিতা প্রয়োজন।



আরও পড়ুন:

banner close
banner close