সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

অসহায় পার্থের পাশে বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা ইউএই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১১:০৯

শেয়ার

অসহায় পার্থের পাশে বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা ইউএই
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৪ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী নয়ন রায় চৌধুরী পার্থ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্র জানায়, পার্থের বাবা এক মাস আগে মৃত্যুবরণ করেন। এর কিছুদিন পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষায় তার লাঞ্চে পানি জমা এবং বুকে টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে, বিশেষ করে ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন।

এমন পরিস্থিতিতে পার্থের পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে। বিষয়টি জানার পর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের বন্ধুরা তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ শুরু করেন। পরে বিষয়টি নজরে আসলে পাশে দাঁড়ায় বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা, ইউএই।

গত ১ মে সন্ধ্যায় সংগঠনটির একটি প্রতিনিধি দল পার্থের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা ইউএই-এর সাবেক উপদেষ্টা ও উদ্যোক্তা জহিরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মো. বাবুল মিয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সাংবাদিক জুয়েল মিয়া, স্বর্ণ ব্যবসায়ী প্রসেনজিৎ সরকার জিৎ এবং পার্থর বন্ধু কামরুল আলম সোহেলসহ অন্যান্যরা।

পরিবার জানায়, পার্থের বন্ধুরা ইতোমধ্যে পাসপোর্ট ও ভারতীয় মেডিকেল ভিসার ব্যবস্থা সম্পন্ন করেছেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার শেষ পর্যায়ের প্রক্রিয়া চলছে।



banner close
banner close