শনিবার

২৭ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

নেশায় টাকা না পেয়ে মাকে ছুড়িকাঘাত অতঃপর মায়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১১:০৩

শেয়ার

নেশায় টাকা না পেয়ে মাকে ছুড়িকাঘাত অতঃপর মায়ের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের মাকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই মা।

গত শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামের এক যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে তার মায়ের পেটে ছুরিকাঘাত করে। এতে সাজেদা বেগমের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি মারা যান।

ঘটনার পর অভিযুক্ত ছেলে রাজন কে আটক করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close