ছবি সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনা সেতুমুখী একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








