চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। রবিবার (০৩ মে ২০২৬) ভোর ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে টহল জোরদার করা হয়।
টহল চলাকালে এক চোরাকারবারী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৪১ হাজার টাকা বলে জানা গেছে। উদ্ধার করা মদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:








