রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

ছোবলের পর জীবন্ত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৩:৪৪

শেয়ার

ছোবলের পর জীবন্ত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুরে গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন রিপন শিকদার নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। রিপন শিকদার উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দোকানদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে নিজ দোকানে একটি বয়ামে হাত দেয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রিপন শিকদার জানান, সাপে ছোবল দেয়ার পর আশপাশের লোকজনের সহায়তায় সাপটি ধরা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল। তবে পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।



banner close
banner close