শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত আট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১০:৩৭

আপডেট: ৩ মে, ২০২৬ ১২:৪১

শেয়ার

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত আট
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছেন। রবিবার সকালের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নির্মাণ ও পিকআপ শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণ পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিবাজার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা আট জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।