রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

ফজরের নামাজের সময় মসজিদে কুপিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১০:০৭

শেয়ার

ফজরের নামাজের সময় মসজিদে কুপিয়ে হত্যা, আটক ১
ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে।

নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে এ ঘটনায় আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close