কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কবরি রোড, সরকারী কলেজ রোড,কোর্ট রোড ,ভিজে স্কুল রোড, শহীদ হাসান চত্বর, নিউমার্কেট হয়ে আবার টাউন মাঠে এসে শেষ হয়। এর আগে জামায়াতের জেলা আমির চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের ও যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু ।
জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সেক্টেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান,মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম,দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলি,
চুয়াডাঙ্গা পৌরশাখা আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুলও গাংনী-আসমানখালী থান আমির আব্বাস উদ্দিন প্রমুখ।
আরও পড়ুন:








