শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

মিরসরাই প্রতিনিধি:

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৯:৩৫

শেয়ার

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির পেঁয়াজবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের সহকারী গুরুতরভাবে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় ট্রাকের চালক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close