শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ১

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৯:২০

শেয়ার

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ১
ছবি সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর এক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ওই বাড়ি থেকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি উপজেলার একই এলাকার বাসিন্দা এবং তিনি মো. আসমত আলীর ছেলে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংস্থাটি আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close