শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

আশুলিয়ায় ডিবির অভিযানে ১,৩০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া (সাভার) প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৬:৫৪

শেয়ার

আশুলিয়ায় ডিবির অভিযানে ১,৩০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি সংগৃহীত

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের বিশেষ অভিযানে ১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২ মে রাত আনুমানিক দেড়টার দিকে আশুলিয়া থানাধীন বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. মোফাজ্জল হোসেন ওরফে সাগর (৩৩) নামে একজনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৩০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।



banner close
banner close