শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১০:৩৬

শেয়ার

নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

নেত্রকোনার জেলার পূর্বধলায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস এবং শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী কালের ডহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক নিহত হন।

আহত অবস্থায় সিএনজির অন্য যাত্রীদের পূর্বধলা হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন অজ্ঞাত যাত্রী মারা যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।



banner close
banner close