ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শাহী ইসলাম (৭০) উপজেলার সাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সকালে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে আলামিন (২৬) তার বাবাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








