বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

জয়পুরহাটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাট প্রতিনিধিঃ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৯:৪০

আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬ ১৯:৪৪

শেয়ার

জয়পুরহাটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি বাংলা এডিশন

জয়পুরহাটে নানা আয়োজনে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ বছর পূর্তি ও ৮ম বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় শহরের কলেজ রোডস্থ স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সিভিল সার্জন ডা. আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, পুলিশ সুপারের মিডিয়া উইং পরিদর্শক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর গত ৭ বছরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



banner close
banner close