বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

শাজাহানপুরে খাস জমি থেকে মাটি কাটায় জরিমানা

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৭:৩৫

শেয়ার

শাজাহানপুরে খাস জমি থেকে মাটি কাটায় জরিমানা
ছবি বাংলা এডিশন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দদেশমা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকেই মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ফারুক হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, সরকারি জমি রক্ষা এবং অবৈধ দখল বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close