জয়পুরহাটে জুলাই আন্দোলনে সংগঠিত শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক মামলায় কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ০৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট আমলি আদালত (সদর) এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন- কালাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৭০), পুনট ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির (৫৬), জিন্দারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৫), আহম্মেদাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আকবর আলী (৫৮), জিয়াউর রহমান জিয়া (৪৮), মোঃ এনামুল হোসেন ফকির (৫৪) এবং সাবেক ছাত্রনেতা পাঁচপাইকা গ্রামের মৃত. মাহফুজার রহমানের ছেলে মিনহাজুর রহমান মিথুন (৪০)।
এবিষয়ে জয়পুরহাট কোর্ট ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক জানান, আসামিরা আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন, তবে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন:








