শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে কৃত্রিম অঙ্গ ও সহায়ক ডিভাইস বিতরণ, নিয়োগপত্র প্রদান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে টঙ্গী স্টেশন রোডে অবস্থিত মৈত্রী শিল্পের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান। এ সময় ইআরসিপিএইচ’র উপ-পরিচালক মো. ফখরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কৃত্রিম অঙ্গ ও সহায়ক ডিভাইস বিতরণ করা হয় এবং নির্বাচিতদের মধ্যে নিয়োগপত্র প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের অংশগ্রহণে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:








