বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় অণ্ডকোষে লাথি; যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১৭:০৪

আপডেট: ২৯ এপ্রিল, ২০২৬ ১৭:২৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় অণ্ডকোষে লাথি; যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরে লিটন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মোড়াবাড়ি এলাকার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া ওই এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। অভিযুক্ত আশিক তার আত্মীয়, সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের স্ত্রী হাবিবার কাছ থেকে চিকিৎসার কথা বলে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন আশিক। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার বিকেলে লিটন পাওনা টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, আশিক লিটনের অণ্ডকোষে লাথি ও কপালে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close