ছবি সংগৃহীত
রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে মজ্জৎকোল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে শিশুটি তার কোল থেকে ছিটকে পড়ে এবং সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ঘটনায় তার কোলে থাকা শিশুটির নাক কান দিয়ে সামান্য রক্তপাত ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
আরও পড়ুন:







.jpg)
