বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

বেলকুচিতে উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১৪:৫০

শেয়ার

বেলকুচিতে উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় প্রকৌশল সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফরিন জাহানের স্বাক্ষরিত নোটিশে তাকে তিন কর্মদিবসের মধ্যে অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, তিনি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং জবাব দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ইউএনও ও পৌর প্রশাসক আফরিন জাহান জানান, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিকেলে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন।



banner close
banner close