মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

নিউমার্কেটে গুলিতে অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ২১:৫৯

শেয়ার

নিউমার্কেটে গুলিতে অজ্ঞাত যুবক নিহত
ছবি সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৩০–৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেটের পাশের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার মাথা ও বুকের পাশে গুলির চিহ্ন ছিল, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, রাত ৮টার দিকে বটতলা এলাকায় দুর্বৃত্তরা একজনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থার আলামত পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ঘটনার তদন্তে কাজ চলছে এবং নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close