মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১৬:০০

শেয়ার

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

জাতীয় আইনগত সহায়তা দিবস ২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে আটটার জেলা জজ আদালত প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড।

এদিন সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি কোর্টমোড় হয়ে আইনজীবী সমিতির গলির রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালত চুয়াডাঙ্গার বিচারক মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল কবির খান, সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম খন্দকার (মানি খন্দকার)।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম, জেল সুপার মনির হোসেনসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ, সদর কোর্ট চুয়াডাঙ্গার বিচারকগণ, কর্মকর্তা-কর্মচারী ও লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



banner close
banner close