ফেনী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনটির সহকারী লোকমাস্টার মো. কায়সার আহত হয়েছেন এবং কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তা। জানা যায়, চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। এতে ইঞ্জিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত সহকারী লোকমাস্টারকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরও পড়ুন:
.jpg)







