মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

তিন জেলায় বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১৫:২৪

শেয়ার

তিন জেলায় বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি
ছবি সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভোগাই-কংস নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এসব নদ-নদী প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় হাওর অববাহিকা ও উজানে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক সংস্থার তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এই অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। তৃতীয় দিনে এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সংশ্লিষ্ট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হবে।

অন্যদিকে, ধনু-বাউলাই ও ভোগাই-কংস নদ-নদীর পানিও বাড়তে পারে। তৃতীয় দিনে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভোগাই-কংস এবং এর উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।



banner close
banner close