সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

ক্ষতিগ্রস্তদের হাতে চেক বিতরণ, বাগেরহাট-রামপাল-মোংলা সড়ক উন্নয়নে গতি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১৮:৪৯

শেয়ার

ক্ষতিগ্রস্তদের হাতে চেক বিতরণ, বাগেরহাট-রামপাল-মোংলা সড়ক উন্নয়নে গতি
ছবি: বাংলা এডিশন

“বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মোঃ বাতেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাসড়কটি উন্নয়ন করা হলে বাগেরহাট, রামপাল ও মোংলা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের ৫৯ লক্ষ্য টাকার চেক তুলে দেওয়া হয়।



banner close
banner close