সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১৭:২৭

আপডেট: ২৭ এপ্রিল, ২০২৬ ১৭:৩৬

শেয়ার

খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামের এক মৎস্য শিকারীর মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা।

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মোনায়েম খা পালান (৫৩) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা।

অপরদিকে, বেলা ১টার দিকে উপজেলার কৃষ্ণপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শুভ মণ্ডল নামে এক শ্রমিক। তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং ধান কাটার কাজে খালিয়াজুরীতে এসেছিলেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।



banner close
banner close