সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

নেত্রকোণায় বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল মৎস্য শিকারীর

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১৫:০১

শেয়ার

নেত্রকোণায় বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল  মৎস্য শিকারীর
ছবি: বাংলা এডিশন

নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল এক মৎস্য শিকারীর।

নিহত মৎস্য শিকারী হচ্ছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব।

সোমবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার ধনু নদের জগন্নাথপুরের ফেরি ঘাটের পাশে এই বজ্রপাতে নিহতের ঘটনা হয়। মাছ শিকারি মোতালিব ও একই এলাকার মুজিবুর রহমানসহ তিন জন মাছ ধরছিলেন ধনু নদে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাটি গ্রামের মুজিবুর রহমান জানান, সকালে তারা তিনজন সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে নিজ এলাকা থেকে বরশি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদে রওয়ানা হন। পথে ফজরের আযানের সময় নেত্রকোণার মদনের হাওরের প্রবেশপথ

উচিতপুর ঘাটে স্থানীয় মসজিদে নামায আদায় করেন।পরে খালিয়াজুরীর জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় গিয়ে বরশি দিয়ে মাছ ধরা শুরু করেন। সকাল সোয়া ৯ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে মোতালিব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।



banner close
banner close