সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

টঙ্গীতে মাদকসেবীসহ ৪৮ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিদিস

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ২২:২২

আপডেট: ২৬ এপ্রিল, ২০২৬ ২২:৩২

শেয়ার

টঙ্গীতে মাদকসেবীসহ ৪৮ জন গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৪৩ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৩ জন নিয়মিত মামলার আসামি রয়েছে।

রবিবার রাতে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।

আটক মাদকসেবীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।



banner close
banner close