রবিবার

২৬ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

টঙ্গীতে পিতা-পুত্রকে নৃশংস হত্যা, বড় ছেলে আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১৯:৩৩

শেয়ার

টঙ্গীতে পিতা-পুত্রকে নৃশংস হত্যা, বড় ছেলে আটক
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে সোহেল হোসেন দর্জি (৫৫) ও তার ছেলে সাকিব হোসেন দর্জি (১৭)-এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের বড় ছেলে সোহান দর্জিকে (৩০) আটক করা হয়েছে।

রবিবার ভোরে টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকার রেললাইনের পাশ থেকে সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে তাদের নিজ বাসা থেকে ছেলে সাকিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা দত্তপাড়া বনমালা প্রাইমারী স্কুল রোড এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

নিহতের ভায়রা হারুন অর রশিদ জানান, ফজরের নামাজের আগে সোহেলের বড় ছেলে সোহান তার খালাকে ফোন করে জানায়, বাবা ও ভাইকে কে বা কারা হত্যা করেছে। খবর পেয়ে স্বজনরা দ্রুত বাসায় গিয়ে সাকিবের মরদেহ ঘরের মেঝেতে এবং সোহেলের মরদেহ পাশের রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, পিতা-পুত্র হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে সাইফুর রহমানকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।



banner close
banner close