রবিবার

২৬ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

বগুড়ায় চাঁদাবাজের অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১৯:২৯

শেয়ার

বগুড়ায় চাঁদাবাজের অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামি সাগর হোসেন (৩৫)কে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার সাবরুল বাগ্নি পাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে সে।

আজ রবিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরুল গ্রামের ছোট হিন্দু পাড়ায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নরেন্দ্রনাথ নামের এক হিন্দু ব্যক্তির দেড় বিঘার পুকুর দখলের জন্য সাগর তার বাহিনী নিয়ে কয়েক দফা হুমকি ধামকি দেয়। ঘটনার দিন পুকর দখল করতে গেলে গ্রামবাসী একত্রিত হয়ে সাগর বাহিনীর প্রধানকে গন পিটুনি দেয়। এসময় বাকিরা পালিয়ে যায়।

নরেন্দ্রনাথ জানান, শুধু আমার পুকুর দখলের চেষ্টা করেনি, সন্ত্রাসী সাগরের ভয়ে এই গ্রামের অন্ততপক্ষে ১০পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসি বাধ্য হয়ে এই চাঁদাবাজ- সন্ত্রাসীর বিরুদ্ধে মাঠে নেমেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, এই সাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। চাঁদাবাজি করতে গিয়ে সে জনতার হাতে ধরা খায়। জনগণ কিছু উত্তম মাধ্যম দেয়। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সাগরের বিরুদ্ধে আগেরও একাধিক হত্যাসহ অস্ত্র মামলা রয়েছে। সে জামিনে বের হয়ে আবারও চাঁদাবাজি শুরু করেছে। জনগনকে সাথে নিয়ে চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করা হবে।



banner close
banner close