বুধবার

২৮ অক্টোবর, ২০২৬ ১৩ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক; ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের দাবি ভয়াল ২৮ অক্টোবর; আ. লীগের দায়ীদের বিচার কি হবে? ২৮ অক্টোবরে পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে: ইসি সচিব পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবি: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সিরাজগঞ্জে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ: প্রকৌশলী সাফিউলের বিরুদ্ধে সিরাজগঞ্জে পুলিশের গাড়ির সামনেই নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

গোপন আস্তানায় অনলাইন জুয়ার আসর, বাঁশখালীতে তিন যুবকের জেল-জরিমানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ২১:৩২

শেয়ার

গোপন আস্তানায় অনলাইন জুয়ার আসর, বাঁশখালীতে তিন যুবকের জেল-জরিমানা
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চলে।

উপজেলার বৈলছড়ি, কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় কাথরিয়া ইউনিয়নের বাগমারা গাট্টিফকিরের মাজারসংলগ্ন একটি দোকানে মোবাইল ফোনে বেটিং অ্যাপের মাধ্যমে জুয়া খেলার সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আটক ব্যক্তিরা হলেন—মো. আব্দুল হামিদ (২৫), মো. মনজুর (২৮) ও মো. এনাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা অনলাইন জুয়ার জন্য নিজ নামে ও ভিন্ন নামে একাধিক আইডি ব্যবহার করতেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রত্যেকে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করে নিয়মিত জুয়ায় অংশ নিতেন। এতে তারা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারিয়েছেন বলেও জানান।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এ অভিযান পরিচালনা করেন।



আরও পড়ুন: