সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সংগঠন সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ (টিসিএএস)-এর ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলে আয়োজিত এক সভায় জেলার বিভিন্ন টেলিভিশন মাধ্যমে কর্মরত ক্যামেরা জার্নালিস্টদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান শেখ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম শাহরীয়ার রাফি। উভয়েই যথাক্রমে এখন টেলিভিশন ও যমুনা টেলিভিশনের সঙ্গে যুক্ত।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি অমৃত সেন, সহ-সাধারণ সম্পাদক রাহুল রায়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন, দপ্তর সম্পাদক রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন এবং অর্থ সম্পাদক জুবায়ের হোসেন দায়িত্ব পেয়েছেন। তারা বিভিন্ন বেসরকারি টেলিভিশন মাধ্যমে কর্মরত।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আল-আমীন, জাকারিয়া হোসেন ও আব্দুল আলীম তালুকদার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জয় কুমার, জাহিদ হোসেন, কাওসার হোসেন, ইউসুফ হোসেন, নাজমুল হোসাইন, জায়েদ খান, লিখন হোসেন এবং শাহেদ হোসেন।
সভা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সেই প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমে এই সংগঠন গঠন ও কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সংগঠনটি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার রক্ষা এবং ক্যামেরা জার্নালিস্টদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে কাজ করবে। পাশাপাশি প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাভিত্তিক বিভিন্ন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরা জার্নালিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের জন্য সুসংগঠিত কাঠামো দীর্ঘদিন অনুপস্থিত ছিল। নতুন এ কমিটি সেই শূন্যতা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন:








