শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১১ বৈশাখ, ১৪৩৩

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৬:৪৪

শেয়ার

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
ছবি বাংলা এডিশন

ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামিম রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, ২০২৫-২৬ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মার্চ-এপ্রিল মাসে অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ থাকায় জেলেদের সহায়তার জন্য এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, সরকারি এই সহায়তা পাওয়ার পর জেলেরা নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, নিষিদ্ধ সময়ে মাছ আহরণ দণ্ডনীয় অপরাধ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রতিটি জেলে পরিবারকে দুই মাসের জন্য খাদ্য সহায়তা হিসেবে মাসে ৬ কেজি আটা, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৮ কেজি আলু, ২ কেজি চিনি ও ২ কেজি লবণ প্রদান করা হয়েছে।



banner close
banner close