শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

কুমিল্লা পলিটেকনিকে শিবির-ছাত্রদল সংর্ঘষে ১৫ শিবির কর্মী আহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ২৩:৪৭

শেয়ার

কুমিল্লা পলিটেকনিকে শিবির-ছাত্রদল সংর্ঘষে ১৫ শিবির কর্মী আহত
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা পলিটেকনিক কলেজে ছাত্রদল- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত বলে জানা গেছে।

বৃহস্পতিবা সন্ধ্যা ৭টায় কুমিল্লা পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত বলা কে কেন্দ্র করে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ছাত্রদলের কর্মীরা শিবির কর্মীদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে সংর্ঘষ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষে আহত শিবির কর্মীদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান।

আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান সাবেক ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নেতা মুজিবুর রহমান ভুঁইয়া, মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, ছাত্রশিবির মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত এবং মহানগর যুব বিভাগের সভাপতি নজির আহমেদ। তারা আহতদের খোঁজখবর নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close