বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

টঙ্গীতে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ২১:১৭

শেয়ার

টঙ্গীতে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে ঝিনু মার্কেটের গুলাগুলির ঘটনায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন-জসিম (৪০) ও শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, ফেব্রুয়ারিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।



banner close
banner close