বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

বনানীতে বাস দুর্ঘটনায় ২ নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৮:১২

শেয়ার

বনানীতে বাস দুর্ঘটনায় ২ নিহত, আহত ৩
প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভুঁইয়া পরিবহনের একটি বাস গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের সঙ্গে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হলে হঠাৎ এক পথচারী বাসের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দ্রুত গাড়িটি ডান দিকে ঘুরিয়ে দিলে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে।

ঘটনাস্থলে থাকা বনানী থানার ওসি (অপারেশন) এ কে এম মঈন উদ্দীন জানান, সড়ক বিভাজকের ওপর থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।



banner close
banner close