বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

মিরসরাইয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:৫৪

শেয়ার

মিরসরাইয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট-খাগড়াছড়ি গাড়ি স্টেশন এলাকায় নির্মল ত্রিপুরা ও তার সহযোগীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে একটি সংঘবদ্ধ চক্র। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন— আলতাফ হোসেন মানিক, নুর আলম ও এনামুল হক নিলয়। তারা সবাই মিরসরাই উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close