বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ১০ বৈশাখ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৩

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। জানা যায়, ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শুন্য লাইন থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে টহলদল পরিত্যক্ত অবস্থায় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত মোবাইল ফোনগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close