ছবি: সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের লোহার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ঐ গ্রামের মোঃ এনামুল হকের ছেলে আলী হোসেন ও রহমত আলী। তারা দুজনেই মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৪র্থ শ্রেণির ছাত্র।
এবিষয়ে স্থানীয়রা জানান, দুই শিশু স্কুল ছুটির পর বাড়ীতে এসে পার্শ্ববর্তী পুকুরে (লোহার) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় আল ইমরান নামের একজন তাদের পুকুরে দেখতে না পেয়ে বাড়ীতে খবর দেয়। এরপর লোকজন এসে পুকুরে নেমে পানির নিচ থেকে তাদের উদ্ধার করে।
আরও পড়ুন:








