বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র ঢাকার বাড্ডা থানার একটি স্কুলে ভুল সেট এর প্রশ্নপত্রে বাংলা ১ম পত্র পরীক্ষা, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বগুড়া- ৭ আসনে এমপির দুই প্রতিনিধিকে মিটিং থেকে বের করে দিলেন বিএনপি নেতারা ওবায়দুল কাদের প্রতি মাসে কক্সবাজারে গিয়ে ইয়াবা আনতেন: অলি আহমদ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর: সংসদে নৌ-পরিবহণ মন্ত্রী ভূঞাপুরে বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক বহিষ্কার

ভূঞাপুরে বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৯:২২

শেয়ার

ভূঞাপুরে বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে কতিপয় কিছু বিএনপি নেতার যোগসাজশে অবৈধভাবে হিন্দু সম্প্রদায়ের এক অসহায় ব্যক্তির বাড়ির জমি জোরপূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে। বুধবার সকালে এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের মৃত ফনি ভূষণের ছেলে সত্যরঞ্জন গোস্বামী কয়েড়া মৌজায় ৪৪০ নং দাগের ১৯ শতাংশ জমি পৈত্রিক সূত্রে পান। তার পাশ্ববর্তী বাড়ির মৃত মর্তুজ আলীর ছেলে ফরহাদ হোসেন ২/৩ বছর আগে জমি কিনে অন্যায়ভাবে ভুক্তভোগীর জমি জবরদখলের চেষ্টা করে আসছে এবং গত ১৮ এপ্রিল সীমানার খুঁটি উপড়ে ফেলে ফরহাদ হোসেন ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

অভিযোগ করা হয়, সত্যরঞ্জনের জমি দখল নিতে সহযোগিতা করেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অজ্ঞাত আরও ১০/১২জন স্থানীয় বিএনপি নেতাকর্মী।

এদিকে, অবৈধভাবে ফরহাদ হোসেন অসহায় হিন্দু সম্প্রদায়ের সত্যরঞ্জনের পৈত্রিক সম্পত্তি জবরদখল করায় ন্যায় বিচার চেয়ে জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরছেন।

ভুক্তভোগী সত্যরঞ্জন জানান, ফরহাদ হোসেন তার প্রতিবেশী। সে একজন প্রভাবশালী লোক। তিনি বিএনপির কিছু নেতাদের সাথে নিয়ে জমি পরিমাপের নামে অবৈধভাবে তার বাপ-দাদার পৈত্রিক বাড়ি জোরপূর্বক দখল করে উচ্ছেদের চেষ্টা করছে। ইতোমধ্যে বাড়ির পূর্বের সীমানা তুলে ফেলে প্রতিপক্ষ ফরহাদ হোসেন ইচ্ছে মতো আমাদের জায়গায় খুঁটি স্থাপন করছে।

তিনি আরও জানান, ফরহাদ বিএনপি নেতা কর্মীদের ভাড়া করে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, প্রতিবাদ ও বাঁধা প্রদান করতে গেলে তাকে নানা রকম ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ নিয়ে স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে ন্যায় বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রত্যাশা করছেন।

অভিযুক্ত ফরহাদ হোসেন জানান, ওই পক্ষ না বুঝে অভিযোগ করছেন। তার জমি দখল নেয়া হয়নি এবং কোন হুমকিও দেয়া হয়নি। অযথা মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মণ্ডল বলেন, সে পারলে ইউএনও-এসিল্যান্ড দিয়ে জমি পরিমাপ করুক। পরে ফরহাদ ২ ফুট কম দিলেও আপত্তি নেই। অপর বিএনপি নেতা রফিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেন বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close