শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

শেরপুরে ফিলিং স্টেশনে অভিযান: ৮৩৫ লিটার তেল জব্দ, জরিমানা ১ লাখ টাকা

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৭:৪২

শেয়ার

শেরপুরে ফিলিং স্টেশনে অভিযান: ৮৩৫ লিটার তেল জব্দ, জরিমানা ১ লাখ টাকা
ছবি সংগৃহীত

শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে ৮৩৫ লিটার তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে জব্দ করা তেল উন্মুক্তভাবে সরকার নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। এতে মোট ৯৬ হাজার ২৫ টাকা রাজস্ব আদায় হয়।

অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণকে অপ্রয়োজনে জ্বালানি তেল ক্রয় করে অবৈধভাবে মজুত না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুত, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।

জনস্বার্থ রক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।