বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

চুরি যাওয়া মাইক্রোবাস ফেরত পেল মালিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৩:২৬

শেয়ার

চুরি যাওয়া মাইক্রোবাস ফেরত পেল মালিক
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা থেকে চুরি যাওয়া মাইক্রোবাস ১৪ দিন পর ফেরত পেল বাসটির প্রকৃত মালিক।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খোকন'র একটি মাইক্রোবাস গত ৮ এপ্রিল রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে দৌলতদিয়ার টেকনিক্যাল স্কুলের সামনে জাহিদের গ্যারেজ থেকে চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় আমিনুল ইসলাম খোকন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মাইক্রোবাসটি উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার পুলিশকে নির্দেশনা দেন। তাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১ টায রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ২১ এপ্রিল (মঙ্গলবার) দুপর ১২ টায় উদ্ধারকৃত মাইক্রোবাসটি প্রকৃত মালিক আমিনুল ইসলাম খোকনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, চুরির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর। এ ধরনের অপরাধের সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



banner close
banner close