মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

চাঁপাইনবাবগঞ্জে সাড়াশি অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও আট লাখ টাকাসহ আটক দুই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ২১:৫৭

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে সাড়াশি অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও আট লাখ টাকাসহ আটক দুই
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও নগদ ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, ভোর ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত দুই দফায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২), পিতা মৃত মোহাম্মদ আলী এবং মোসা: আমেনা খাতুন (২৭), পিতা মোঃ এনামুল হক। তাদের উভয়ের বাড়ি সদর উপজেলার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামে। অভিযানে উদ্ধার করা হেরোইনের পরিমাণ ১৫৮ গ্রাম। এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকা।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।



banner close
banner close