শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম বদলে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ২০:৪১

আপডেট: ২১ এপ্রিল, ২০২৬ ২০:৪৩

শেয়ার

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম বদলে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’। সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকার দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে হাসপাতালের নামও পরিবর্তন করা হবে।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক প্রশাসনিক কাঠামোর আওতায় পরিচালিত হওয়ায় আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।