মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ১৬:৫৮

শেয়ার

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধ ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক রাশেদ আলী (৩৫) উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল বড় ভাইকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর অভিযুক্ত জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।



banner close
banner close